বৃহস্পতিবার ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-০৭ ০১:৪৬:১৫
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ০৬ আগস্ট, ২০২৬ বৃহস্পতিবার বগুড়া পুলিশ সুপারের দিক নির্দেশনায় আদমদীঘি থানা পুলিশ অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) মনিরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্সসহ আদমদীঘি থানার মামলা নং-০৬, তারিখ-০৫/০৮/২৬ খ্রিঃ সংক্রান্তে এজাহারনামীয় আসামী ১।মো. মাসুদ দেওয়ান (৩২), পিতা- মৃত আক্কাছ দেওয়ান, গ্রাম- রামপুরা (দেওয়ানপাড়া), থানা- আদমদীঘি, জেলা বগুড়াকে গ্রেফতার করেন। পৃথক একটি অভিযান পরিচালনা করিয়া আদমদীঘি থানা পুলিশ সিআর সাজা W/A মূলে ২।মো.জয়নাল ইসলাম (বিদুৎ), পিতা- মৃত আমির আলী, সাং-কাশিমিলা, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে ও জিআর W/A মূলে আসামী ৩।মো. সুমন সরদার, পিতা- মো. আঃ.রহিম সরদার, গ্রাম- জিনুইর, ৪।মো. হযরত আলী খাঁন (৫৭), পিতা- মৃত ছোলেমান আলী খাঁন, স্থায়ী: গ্রাম- হাউজিং কলোনী সান্তাহারদেরকে গ্রেফতার করেন।
আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃত-০৪ জন আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে জেলা বগুড়ার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।