মঙ্গলবার ০৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৮-০৫ ০১:০০:২৪
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়া পুলিশ সুপারের দিক নির্দেশনায় মঙ্গলবার (০৪ আগস্ট, ২০২৬) আদমদীঘি থানা পুলিশ অভিযান পরিচালনা করে এসআই (নিঃ) প্রতুল কুমার ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ আসামী ১।আলতাফ প্রামানিক (৪৮), পিতা-মৃত রফিক প্রাং, মাতা- মৃত হালিমা বেগম, সাং- মালশন, থানা- আদমদীঘি, জেলা- বগুড়াকে ৪০ পিচ নেশাজাতীয় ট্যাবলেট সহ গ্রেফতার করিয়া এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং-০৩, তারিখি- ০৩/০৮/২০২৬ খ্রি. রুজু করা হয় ও এসআই মো. আ. রহমান সঙ্গীয় ফোর্স সহ আদমদীঘি থানার মামলা নং-০৪, তারিখ-০৪/০৮/২৬ খ্রিঃ সংক্রান্তে এজাহারনামীয় আসামী ১।মো. সাদিকুল ইসলাম (১৭), পিতা: মো. কফিল উদ্দিন, সাং-শিথলাই, থানা-আদমদীঘি, জেলা-বগুড়াকে গ্রেফতার করেন।
এ বিষয়ে আদমদিঘী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, গ্রেফতারকৃত-০২ জন আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।