বুধবার ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

প্রকাশিত: ২০২৬-০৭-২২ ১৫:১৮:১২

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১ টার সময় বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা গুচ্ছগ্রামে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু। মৃতু ব্যক্তিরা হলেন, জাকিরুল (৬), পিতা মোঃ আসাদুল ইসলাম, ফাইম (৮) ও সুরাইয়া (৫), উভয়ের পিতা ফারুক মণ্ডল, তিনজনই উপজেলা ভালতা গুচ্ছগ্রামের বলে জানা যায়।

 

আজ সকাল আনুমানিক ১০ টার সময় তিন শিশু নিজ, নিজ, বাড়ি থেকে বের হয়। দুপুর ১ টার সময় মোছাঃ সালমা খাতুন পুকুরে মরদেহ পানিতে ভাসতে দেখে চিৎকার করে। পরে পাড়া-প্রতিবেশীরা উদ্ধার করে, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

 

অপরদিকে ফাইম ও সুরাইয়াকে খুঁজে না পেয়ে নানী আবেদা বেগম স্থানীয়দের সহযোগিতা চান। মিন্টু প্রামাণিক নামে ব্যক্তি পুকুরে নেমে ফাইমের মরদেহ উদ্ধার করে। সুরাইয়াকে না, পাওয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে খবর দেওয়া হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে পুকুর থেকে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭