শনিবার ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২৫ চ্যাম্পিয়ন মাগুরা দলকে সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ২০২৬-০৬-২৭ ২২:৩৬:২৭

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় অনুর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ -২০২৫ চ্যাম্পিয়ন মাগুরা দলকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ফুটবল এসোসিয়েশন এর যৌথ আয়োজনে শুক্রবার ২৬ জুন বিকালে নোমানী ময়দানের অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়।।

 

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আব্দুল কাদের, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মোঃ সাইদুর রহমান, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবীব কিশোর, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, ক্রীড়া সংগঠক মিজানুর রহমান কাবুল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রুবাইয়াত হোসেন খান, অনূর্ধ্ব ১৪ দলের ফুটবল কোচ নুর ইসলামসহ আরো অনেকে। অনুষ্ঠানের সভাপতি করেন মাগুরা ডিএফএ-র সভাপতি শরিফ আজিজুল হাসান মোহন।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক খেলোয়াড় ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য শহিদুল ইসলাম রূপক এবং অনূর্ধ্ব ১৭ ফুটবল দলের দলনেতা সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি মনোয়ার হোসেন খান বলেন, অনুর্ধ -১৭ দলের বিজয় আমাদের গর্বের, আগামীতে মাগুরা জেলার ফুটবলকে এগিয়ে নিতে  আমাদের কাজ করতে হবে। আপনাদের সার্বিক সহযোগিতা পেলে আমরা আরো ভালো কিছু করতে পারব। তিনি আরো বলেন, ফুটবল খেলোয়াড়দের জন্য জেলার বিভিন্ন মাঠ সংস্কার করে তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি করতে হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭