সোমবার ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলেও এশিয়া পোষ্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৫-১১ ২১:৪৮:৩২

News Image

নিজস্ব প্রতিনিধি:
আধুনিক গণমাধ্যম, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিরপেক্ষ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দেশের নতুন গণমাধ্যম “এশিয়া পোষ্ট”আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। প্রধান কার্যালয়ের সঙ্গে মিল রেখে টাঙ্গাইলেও বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

আজ সোমবার (১১ মে, ২০২৬) দুপুরে টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির। তিনি এশিয়া পোষ্টের সকল সাংবাদিক ও পরিচালক কতৃপক্ষকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়া পোস্টের টাঙ্গাইল জেলা প্রতিনিধি মোঃ মাসুদ কাউসার। প্রধান অতিথি ওবায়দুল হক নাসির বলেন, “এশিয়া পোষ্ট ইতোমধ্যে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে শুরু করেছে। 

 

সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের জন্য জাতীয় জীবনের সরকারের ভূমিকা , মানুষের উন্নয়নের জন্য সঠিক সংবাদ পরিবেশন করবে। অনুষ্ঠানে দুপুর ২.৩০ মিনিটে কেক কেটে “এশিয়া পোষ্ট”-এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসাঃ লায়লা আঞ্জুমান বানু। পুলিশ সুপার রেজওয়ান সিদ্দিকী,প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জুবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বলসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

 

অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত অতিথিরা এশিয়া পোষ্টের উত্তরোত্তর সফলতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে আগত অতিথিদের সম্মানে দুপুরের খাবারের আয়োজন করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭