শুক্রবার ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

আন্তর্জাতিক

আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা; মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনার মাঝে নতুন উত্তেজনা 

প্রকাশিত: ২০২৬-০৫-০৮ ১৬:৪০:০১

News Image

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ও এর আশপাশের এলাকায় আবারও সরাসরি সংঘর্ষে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। দীর্ঘ এক মাসব্যাপী যুদ্ধবিরতির পর বৃহস্পতিবার (৭ মে) রাতে শুরু হওয়া এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। 

 

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

 

ইরানের সামরিক বাহিনীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বৃহস্পতিবার রাতে মার্কিন বাহিনী তাদের ভূখণ্ড ও জলসীমায় বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। 

 

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির কেশম দ্বীপ, বন্দর খামির ও সিরিক সংলগ্ন বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলা চালানো হয়েছে। 

 

এর প্রতিবাদে ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালির পূর্ব দিকে এবং চাবাহার বন্দরের দক্ষিণে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোর ওপর আক্রমণ চালায়।

 

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রম করার সময় মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌকার মাধ্যমে হামলা চালায় ইরান। ইউএসএস ট্রক্সটুন, ইউএসএস রাফায়েল পেরাল্টা ও ইউএসএস মেসন নামক তিনটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়েছিল বলে পেন্টাগন নিশ্চিত করেছে। 

 

সেন্টকমের দাবি, মার্কিন বাহিনী কেবল আত্মরক্ষার স্বার্থে ইরানের সেই সামরিক স্থাপনাগুলোতে আঘাত হেনেছে যেখান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছিল। তবে এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পদের ক্ষতি হয়নি বলে দাবি করা হয়েছে।

 

পুরো ঘটনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্বভাবসুলভ ভঙ্গিতে মন্তব্য করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হামলাকে ‘জাস্ট আ লাভ ট্যাপ’ (সামান্য আঘাত) হিসেবে অভিহিত করেন। ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি এখনও কার্যকর আছে। তবে কেউ আমাদের সঙ্গে ছিনিমিনি খেললে আমরা বসে থাকব না।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭