সোমবার ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টাঙ্গাইলে টিসিবির 'ট্রাকসেল' শুরু, চলবে আগামি ১০ দিন

প্রকাশিত: ২০২৬-০৫-১১ ২০:০১:৩৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও টিসিবি'র 'ট্রাকসেল' কার্যক্রম শুরু হয়েছে। 

 

আজ ১১ মে. ২০২৬ সোমবার  সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসনের পক্ষ থেকে  ট্রাকসেল কার্যক্রম  উদ্বোধন করেন টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি)  দেওয়ান আসিফ পেলে। 

 

এ সময় ক্রেতারা জানান, বাজারের চেয়ে কম দামে কেনা যাবে ভোজ্যতেল, চিনি ও ডাল । এসব পণ্যের দাম কম থাকায় লাইনে দাড়িয়ে পণ্য সংগ্রহ করতে এসেছি। তবে আমাদের দাবি পণ্য দিতে ব্যবস্থাপনা যেন সঠিক থাকে। 

 

টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ১১ মে  হতে ২১ মে পর্যন্ত শুক্রবার ব্যতীত মোট ১০ দিন টাঙ্গাইল সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও পৌরসভার মোট ১০০ টি স্থানে  প্রতিদিন ১০টি করে ট্রাকে ৪০০০ (চার হাজার) নিম্ন আয়ের পরিবারের মাঝে মশুর ডাল প্রতি কেজি ৮০ টাকা করে ০২ কেজি, প্রতি লিটার সয়াবিন তেল ১৩০ টাকা দরে ০২ লিটার ও প্রতি কেজি চিনি ৭০ টাকা দরে ০১ কেজি করে সরবরাহ করা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭