মঙ্গলবার ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের দেলদুয়ারে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ- ২০২৬ এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৫-০৫ ১৯:৩১:৫৯

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল ৩টায় উপজেলা খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগ দেলদুয়ার, টাঙ্গাইলের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথী। 

 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা বিএনপি সহ-সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতি (বি.আর.ডি.বি) চেয়ারম্যান মো. অপু তালুকদার শিপলু,  দেলদুয়ার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজুল হক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তৈয়বা আক্তার, দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন, উপজেলা প্রকলল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রওশন করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুল হাসান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম প্রমূখ। 

 

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিরাজুল হক বলেন, কৃষকের জন্য বরাদ্দ ১০০৪ (এক হাজার চার) মেট্রিক টন ধান, প্রতিদিন একজন কৃষক দিতে পারবেন সর্বোচ্চ ৩ মেট্রিক টন এবং প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা ধার্য করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭