মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

বিভাগ : রংপুর || জেলা : পঞ্চগড়

জেলা পুলিশ পঞ্চগড়ের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ১৫ অক্টোবর, ২০২৫ বুধবার জেলা পুলিশ, পঞ্চগড়ের আয়োজনে পুলিশ লাইন্স, প্যারেড গ্রাউন্ডে সকাল ৮ ঘটিকায় অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার, পঞ্চগড় মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

 

পুলিশ সুপার প্যারেড পরিদর্শন শেষে অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোষাক পরিধান করা, নিয়মিত পিটি-প্যারেড করা, স্বাস্থ্য সচেতনতা, পরিস্কার ও পরিচ্ছন্নতা, খেলাধুলা করা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

 

প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার পঞ্চগড় জেলা পুলিশের মটরযান শাখা পরিদর্শন করেন। বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

 

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার, (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা।

 

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শইমী ইমতিয়াজ, আরআই পুলিশ লাইন্স, পঞ্চগড় মোঃ মিজানুর রহমান চৌধুরী সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭