রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-১১-১৫ ২২:০১:২৫

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় আলোকদিয়া সময়ের বাতিঘর যুব সংগঠনের উদ্যোগে ৮ দলীয়  ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 

১৪ই  নভেম্বর বিকালে  আলোকদিয়া পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে খন্দকার এজাজ আহমেদ সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাগুরা ১ আসনের  সংসদ সদস্য  আলহাজ্ব মনোয়ার হোসেন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির আহবায়ক আলি আহমেদ ;বিএনপি'র সিনিয়র যুগ্ন আহবায়ক আক্তার হোসেন ;বিএনপি যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন,যুগ্ম আহবায়ক আমিনুর রহমান  পিকুল খান; জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, আসন্ন বগিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মারুফ হোসাইন ;মাগুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বিএনপি'র পৌর সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ কুতুব উদ্দিন ;বিএনপি'র সাবেক বগিয়া ইউনিয়নের চেয়ারম্যান নিজামুদ্দিন ;সাবেক চেয়ারম্যান আনিসুর রহমানসহ অন্যরা। 

 

খেলায় জামালপুর একাদশকে ট্রাই বেকারে। বন্ধু একাদশ এক গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭