রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

বগুড়ার আদমদীঘির সান্তাহার শহরের পাশে অটোরিক্সা চালক খুন

প্রকাশিত: ২০২৬-১১-১৫ ১৯:৩৫:৩৪

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার হেমতখালী এলাকার পশ্চিম পাশে সোলায়মান আলী (৬০) নামের এক অটোরিক্সা চালককে খুন করেছে দুর্বৃত্তরা।

 

১৪ নভেম্বর, ২০২৬ শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে । সোলায়মান আলী আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর সরদার পাড়া মহল্লার মৃত ওসমান আলীর ছেলে।

 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে,ঘটনার সময় সোলায়মান আলী তাঁর অটোরিক্সা নিয়ে নওগাঁ সদর উপজেলার খয়রাবাজ গ্রাম থেকে সান্তাহার শহরের দিকে আসছিলেন । এ সময় কয়েকজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে অটোরিক্সা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে । এ সময় সোলায়মান দুর্বৃত্তদের বাধা দেয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে মারপিট শুরু করে এবং এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে অটোরিক্সা ফেলে রেখে পালিয়ে যায় । সোলায়মানের চিৎকারে গ্রামবাসি ছুটে আসেন এবং তাকে উদ্ধার করে নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সোলায়মান আলীকে মৃত ঘোষনা করেন । 

 

সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক কামরুজ্জামান বলেন,সংবাদ পেয়ে সান্তাহার টাউন পুলিশ ও নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় । ঘটনাস্থল নওগাঁ সদর থানার আওতাধীন হওয়ায় নওগাঁ মডেল থানা পুলিশ লাশ তাদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় ।

 

এ বিষয়ে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭