রবিবার ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট সম্মাননা পেলেন ঠাকুরগাঁওয়ের সুমি

প্রকাশিত: ২০২৬-১১-১৫ ১৭:২৯:৩২

News Image

ছবি: এআই

আব্দুর রাজ্জাক বাপ্পী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বেস্ট মেকআপ আর্টিস্ট' ক্যাটাগরিতে 'বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৬' পেয়েছেন ঠাকুরগাঁওয়ের মুগ্ধ বিউটি মেকওভারের কর্ণধার সুমি।

 

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজিত অনুষ্ঠানে অভিনেত্রী সাবিলা নূরের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

 

মুগ্ধ বিউটি মেকওভারের কর্ণধার সুমিকে মেকআপ শিল্পে একজন শিল্পীর দক্ষতা, সৃজনশীলতা, পেশাদারত্ব এবং উল্লেখযোগ্য কাজের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়।

 

পুরস্কার পেয়ে সুমি বলেন, জাতীয় স্বীকৃতি কাজের দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। এই অর্জনের পেছনে রয়েছেন আমার পরিবার, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী এবং মুগ্ধ বিউটি মেকওভারের প্রতিটি গ্রাহক। যাঁরা সবসময় আমাকে অনুপ্রেরণা ও ভালোবাসা দিয়েছেন। বিশেষ করে ঠাকুরগাঁওয়ের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁদের ভালোবাসা ও সহযোগিতা আমাকে সামনে এগিয়ে যাওয়ার সাহস জুগিয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭