রবিবার ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত 

প্রকাশিত: ২০২৬-১১-০৮ ১৮:০৫:২২

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আন্তঃদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টায় বিনোদপুর ডিগ্রি কলেজ মাঠে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের খেলা শুরু হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রাজাপুর ফুটবল একাদশ, বিনোদপুর ফুটবল একাদশকে দুই গোলে পরাজিত করে বিজয় অর্জন করে।

 

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক রবিউল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা যুব ও ক্রীড়া সম্পাদক মুহাম্মদ আব্দুর রাজ্জাক জাফরী, অধ্যাপক তৌহিদুর রহমান (রাজাপুর চেয়ারম্যান পদপ্রার্থী), বাংলাদেশ জামায়াতে ইসলামী মহম্মদপুর উপজেলা শাখার আমির অধ্যক্ষ নূর আহমাদ আলী, ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহম্মদপুর উপজেলা যুব বিভাগের সভাপতি জাহাঙ্গীর আলম এবং বিনোদপুর ইউনিয়ন জামায়াতের আমির প্রভাষক শাহারিয়ার সাজীব।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বিনোদপুর ইউনিয়ন শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম।

 

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণে যুবসমাজকে ক্রীড়ামুখী করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।

 

খেলায় রাজাপুর ফুটবল একাদশের জয়ে উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। আয়োজকেরা ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭