শুক্রবার ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু   

প্রকাশিত: ২০২৬-১১-০৬ ২২:৪৯:৩৯

News Image

মোঃ সাইফুল্লাহ, মাগুরা প্রতিনিধি:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জেলা আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমাদ বাচ্চু'র শপথ অনুষ্ঠান ৪ নভেম্বর বৃহস্পতিবার রাতে দরিমাগুরাস্থ আল আমিন কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে   শপথ বাক্য পাঠ করান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন। 

 

জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী অধ্যাপক মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায়  এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর হাফেজ  মাওলানা লিয়াকত আলী খান, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাওলানা মারুফ কারখী, জেলা জামায়াতে ইসলামীর অন্যতম কর্মপরিষদ সদস্য  জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোঃ খায়রুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, জেলা  জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক মাওলানা রবিউল ইসলাম, শালিখা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা আফছার আলী, শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা নুর আহমেদ, মাগুরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান অধ্যাপক ফারুক হুসাইন, মাগুরা পৌর জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আশরাফুল আলমসহ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ ও শুরা সদস্যবৃন্দ।

 

৯ অক্টোবর ২০২৬ শুক্রবার সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছিল।

 

এর আগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি মাগুরা জেলা জামায়াতে ইসলামীর  ভারপ্রাপ্ত আমির হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সাংগঠনিক দায়িত্ব পালনের ধারাবাহিকতায় এবার সদস্যদের প্রত্যক্ষ ভোটে জেলা আমীর নির্বাচিত হওয়ায় তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে নেতাকর্মীরা এমনটায় আশাবাদ ব্যক্ত করেছেন।

 

অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু নির্বাচিত হওয়ায় মাগুরা জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে নেতৃত্ব নির্বাচনের এ প্রক্রিয়া সংগঠনের অভ্যন্তরীণ পরামর্শ, অংশগ্রহণ ও সাংগঠনিক গণতান্ত্রিক চর্চার প্রতিফলন।

 

নবনির্বাচিত জেলা আমিরের নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন জেলা জামায়াতে ইসলামীর  নেতাকর্মীরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭