বুধবার ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পোরশায় উৎসব মুখর পরিবেশে  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রকাশিত: ২০২৬-১০-২৭ ১৯:১৩:১৪

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় পোরশা উপজেলা যুবদলের আয়োজনে সকালে উৎস মুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সরাইগাছি জিরো পয়েন্টে। 

 

এ উপলক্ষে এক বিশাল আনন্দ র‍্যালি, বের করা হয় এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরী, র‍্যালিটি সরাইগাছি জিরো পয়েন্টের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে সমাপ্ত হয়। পরে এক আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয় এতে  সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ ইকবাল হাসান চৌধুরী, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মোঃ সুফি শাহ্ চৌধুরী, জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লায়ন মোঃ মাসুদ রানা ভাই, পোরশা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন বাবু, যুবদলের নেতা মোঃ আবুল কালাম আজাদ, বি এন পির নেতা মোঃ রফিকুল ইসলাম গামা, যুবদলের নেতা মোঃ ইব্রাহিম হোসেন কালু, নওগাঁ জেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহ্জামান, নিতপুর ইউনিয়ন বি এন পির সভাপতি মোঃ বেলাল হোসেন, সাধারণ সম্পাদক( ভারপ্রাপ্ত) মোঃ সালাউদ্দিন আহমেদ, সহ সংশ্লিষ্ট যুবদলের কর্মীবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ। 

 

অনুষ্ঠান টি উপস্থাপনা করেন যুবদলের নেতা মোঃ আব্দুল রাকিব ও জব্বার আলী।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭