সোমবার ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নান্দাইলকে ৪-০ গোলে হারাল ফরহাদ হোসেন তালুকদার একাডেমি

প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্টে গোপালপুরের মেয়েদের দাপুটে জয়

প্রকাশিত: ২০২৬-১০-২৬ ১১:০১:১৩

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাংগাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরের মরহুম ফরহাদ হোসেন তালুকদার একাডেমি মহিলা ফুটবল দল প্রথম আলো–স্টার নিউজ নারী ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর আঞ্চলিক পর্বে দুর্দান্ত জয় পেয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলা নারী ফুটবল একাডেমিকে ৪-০ গোলে হারিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে দলটি।

 

শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাভারের ড্যাফোডিল ইউনিভার্সিটির মাঠে এ আঞ্চলিক খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে গোপালপুরের দলটি। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে ৪-০ গোলের বড় জয় তুলে নেয় তারা।


খেলা শেষে সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার গ্রহণ করেন মাসুদা পারভীন। সাবেক জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক কৃষ্ণা রানী সরকারের পরিচালনায় এ পুরস্কার প্রদান করা হয়।

 

এ জয়ের মধ্য দিয়ে মরহুম ফরহাদ হোসেন তালুকদার একাডেমি মহিলা ফুটবল দল টুর্নামেন্টে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। দলটির এমন সাফল্যে গোপালপুরের ক্রীড়াঙ্গনে আনন্দ ও উৎসাহ সৃষ্টি হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭