রবিবার ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে সরকারি সম্পত্তি সুরক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায় নিয়ে জেলা পর্যায়ের সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-১০-২৫ ২২:৪৮:২১

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে সরকারি সম্পত্তি সুরক্ষা, ভূমি ব্যবস্থাপনা ও রাজস্ব আদায়সহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে জেলা পর্যায়ের একাধিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব সভা অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার রাজস্ব, ভূমি ব্যবস্থাপনা ও সরকারি সম্পত্তি-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

সভায় সরকারি সম্পত্তি জবরদখল থেকে পুনরুদ্ধার, জেলা খাসজমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত, ওয়াক্‌ফ সম্পত্তির ব্যবস্থাপনা, জেলা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা এবং জেলা নদী রক্ষা কমিটির কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে পুরাতন সরকারি মালামাল ও গাছ নিলামসংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়।

সভায় সরকারি সম্পত্তির সুরক্ষা ও যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অবৈধ দখলদারত্ব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া খাসজমির সুষ্ঠু ব্যবস্থাপনা, নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং বালুমহাল ব্যবস্থাপনায় প্রচলিত আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।

 

ওয়াক্‌ফ সম্পত্তির সুষ্ঠু ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করা, সরকারি সম্পদের নিলাম কার্যক্রমে স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা বজায় রাখা এবং রাজস্ব আদায় বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। সরকারি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

সভায় জেলার সরকারি সম্পদ সংরক্ষণ, রাজস্ব ব্যবস্থাপনার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭