শনিবার ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

পোরশায় নিতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নাইমুল ইসলামের জনসেবার অঙ্গীকার

প্রকাশিত: ২০২৬-১০-০৭ ০৯:৫১:৪৯

News Image

“দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সেবা, মাদক ও বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়”


মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁ জেলার পোরশা উপজেলার ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডে আসন্ন নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মোঃ নাইমুল ইসলাম। তিনি এলাকার সর্বস্তরের মানুষের সুখ-দুঃখের সঙ্গী হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

 

নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে মোঃ নাইমুল ইসলাম বলেন, “১নং নিতপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সকল পেশার মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব ইনশাআল্লাহ। আমি এই ওয়ার্ডকে মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।”

 

তিনি আরও বলেন, “আমি যদি ১নং নিতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হই, তাহলে আমার ৭নং ওয়ার্ডের প্রতিটি নাগরিক যাতে সঠিক সেবা পান তা নিশ্চিত করতে কাজ করব। জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদপত্র, চারিত্রিক সনদ ও প্রত্যয়নপত্রের মতো সেবা আমি চেষ্টা করব জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে।”

 

তিনি তার নির্বাচনী স্লোগানে বলেন, “শুধু পরিবর্তনের নয় প্রতিশ্রুতি, চাই বাস্তব উন্নয়ন ও জনসেবার গতি।”

 

মোঃ নাইমুল ইসলাম আরও উল্লেখ করেন, তার মূল লক্ষ্য হলো দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনগণকে সমান সেবা প্রদান করা। তিনি বিশ্বাস করেন, সবার সহযোগিতা ও দোয়া থাকলে ৭নং ওয়ার্ডকে মাদকমুক্ত এবং পাশাপাশি বাল্যবিবাহমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ।

 

এদিকে স্থানীয় জনগণ জানিয়েছেন, মোঃ নাইমুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ফলে সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে এবং তার দিকে ঝুঁকে পড়ার উপক্রম পরিলক্ষিত হচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যাচ্ছে।

 

আগামী নির্বাচনে ৭নং ওয়ার্ডের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্য ও জনসেবক প্রতিনিধি নির্বাচিত করবেন বলে আশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭