মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-১০-০৬ ১১:৪৮:২১
নিজস্ব প্রতিনিধি:
তৃণমূল সাংবাদিকদের আস্থা, জাতীয় সাংবাদিক সংস্থা এই শ্লোগানের মধ্য দিয়ে ৫ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার জেলা ইউনিটের সম্মেলন উপলক্ষে মধুপুর উপজেলা কমিটির সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়। মধুপুর উপজেলা ইউনিটের উদ্যোগে এ আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ।
জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুর উপজেলা ইউনিটের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সকল সংগঠন ও সংবাদ কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি এম. মাছুদুর রহমান মিলন।
তিনি আরো বলেন, সাংবাদিক হলে আগে ভালো মানুষ হতে হবে। সংগঠন করলে সেবা দিতে হবে। তৃণমূল পর্যায়ের সংবাদ কর্মীদের প্রশিক্ষণের বিকল্প নেই। নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকতে হবে। কলমের মধ্য দিয়ে লেখা ফুটিয়ে তুলতে হবে যাতে সমাজ দেশ ও জনগণ উপকৃত হয়। সবাইকে সঠিক লেখনীর মাধ্যমে আলোকিত হওয়ার আহ্বান জানান।
জাতীয় সাংবাদিক সংস্থা মধুপুরের উপজেলা ইউনিটের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম চৌধুরী, মাসুম খান, সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মানিক, ধনবাড়ী উপজেলা ইউনিটের সভাপতি ইমাম হাসান সোহান, ঘাটাইল উপজেলা ইউনিটের সভাপতি ইয়ামিন হাসান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রিপন, মধুপুর উপজেলা ইউনিটের সহ-সভাপতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন মধুপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক।
দ্বিতীয় পর্বে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মরহুম আলতাফ হোসেন ও মধুপুর উপজেলা ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মরহুম বাবুল রানর স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আসলাম মিয়া। রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।