মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশা উপজেলায় নতুন গাইনী ডাক্তারের যোগদান; রোগীদের পাশে থাকার অঙ্গীকার

প্রকাশিত: ২০২৬-০৯-২৯ ১৪:০৮:৪০

News Image

কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: 
নওগাঁর সীমান্তবর্তী পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য যোগদান করেছেন গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোসাঃ নাসিমা সুলতানা। দীর্ঘদিন পর হাসপাতালে কোনো গাইনী বিশেষজ্ঞ যোগ দেওয়ায় স্থানীয় ছয়টি ইউনিয়নের রোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষ ফিরে এসেছে।

 

যোগদানের পর ডাঃ নাসিমা সুলতানা জানান, ইতিপূর্বে এই উপজেলায় কোনো গাইনী ও প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন না। সীমান্তবর্তী এ অবহেলিত এলাকার সব শ্রেণী-পেশার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তিনি পোরশায় এসেছেন।

 

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, "আমি শুধু বদলী সংক্রান্ত নিয়ম রক্ষার খাতিরে এখানে আসিনি, বরং অবহেলিত মানুষের সঠিক চিকিৎসা সেবা দিতেই পোরশায় এসেছি। উপজেলার ৬টি ইউনিয়নের যে কোনো গোষ্ঠী বা পেশার মানুষই হোক না কেন, তাদের সেবা দেওয়াই আমার নৈতিক দায়িত্ব। চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমার দরজা সবসময় সবার জন্য খোলা। যে কোনো সমস্যায় যে কেউ নির্ভয়ে আমার কাছে আসতে পারেন।"

 

তিনি আরও জানান, উপজেলার সব শ্রেণীর মানুষের সুখে-দুঃখে পাশে থেকে শেষ পর্যন্ত মানবতার কল্যাণে কাজ করে যেতে চান তিনি।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এই ডাক্তারের আগমনে বিশেষ করে গর্ভবতী মা ও নারীদের চিকিৎসার ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭