শনিবার ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পের প্রসার ও তরুণ উদ্যোক্তা তৈরির উদ্যোগ; টাঙ্গাইলে শুরু হলো ‘Sweet Festival 2026’

প্রকাশিত: ২০২৬-০৯-০৪ ২১:৫১:০০

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পকে দেশ-বিদেশে তুলে ধরা, নতুন প্রজন্মের তরুণ উদ্যোক্তা তৈরি এবং জিআই পণ্যের প্রসারের মাধ্যমে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘Sweet Festival 2026’।

 

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর, ২০২৬) টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে উৎসবটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি।

 

উৎসবে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলার ঐতিহ্যবাহী মিষ্টির কারিগর ও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। তাঁরা নিজ নিজ এলাকার শতবর্ষের মিষ্টি তৈরির ঐতিহ্য, বৈচিত্র্য ও স্বতন্ত্র স্বাদের নানা ধরনের মিষ্টি নিয়ে উৎসবে হাজির হয়েছেন। এর মধ্য দিয়ে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টি শিল্পকে বৃহত্তর পরিসরে পরিচিত করার পাশাপাশি স্থানীয় কারিগর ও উদ্যোক্তাদের জন্য নতুন বাজার সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

আয়োজনে মিষ্টির পাশাপাশি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁতশিল্পকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। উৎসবে পাথরাইলের তাঁতীদের তৈরি ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ির বিশেষ প্রদর্শনী ও আয়োজন রয়েছে। ফলে মিষ্টি ও তাঁত—টাঙ্গাইলের ঐতিহ্য ও সংস্কৃতির দুটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ একই উৎসবের মাধ্যমে দেশি-বিদেশি দর্শনার্থীদের সামনে তুলে ধরা হচ্ছে।

 

আয়োজকদের মতে, ‘Sweet Festival 2026’ শুধু মিষ্টির উৎসব নয়; এটি টাঙ্গাইলের ঐতিহ্য, সংস্কৃতি, কারুশিল্প ও স্থানীয় উদ্যোক্তাদের সম্ভাবনাকে একসঙ্গে তুলে ধরার একটি উদ্যোগ। জিআই পণ্যের প্রসার এবং ঐতিহ্যবাহী খাদ্যপণ্যের ব্র্যান্ডিংয়ের মাধ্যমে জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার সুযোগ তৈরি হবে।


আগামী ৬ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব চলবে। এতে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ গ্রহণের পাশাপাশি স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭