বুধবার ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আইনশৃঙ্খলা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ডিআইজির বিশেষ বৈঠক, আলোচনায় অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা

প্রকাশিত: ২০২৬-০৮-২৬ ১৫:৫৩:৩৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
২৫ আগস্ট, ২০২৬ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের নিয়ে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ এবং সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার  পুলিশ সুপার  গৌতম কুমার বিশ্বাস।

 

সভায় ডিআইজি পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা ও কল্যাণসংক্রান্ত বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং তাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সেবাপ্রত্যাশী জনগণের সঙ্গে মানবিক, আন্তরিক ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার জন্য তিনি পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান।

 

এরপর ডিআইজি রিজার্ভ অফিস, পুলিশ লাইন্স, চাঁপাইনবাবগঞ্জ-এর বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি অফিসের প্রশাসনিক কার্যক্রম, বিভিন্ন রেজিস্টার, নথিপত্র ও সংশ্লিষ্ট কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি পুলিশ সদস্যদের রেশন সামগ্রী ও বিভাগীয় ভান্ডার পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন। অফিসের কার্যক্রম আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

 

পরবর্তীতে ডিআইজি  চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি অফিসের বার্ষিক পরিদর্শন করেন। 

 

এ সময় ডিআইজি পুলিশ অফিস, চাঁপাইনবাবগঞ্জ পৌঁছলে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল ডিআইজি কে র্গাড অব অনার প্রদান করে। ডিআইজি ডিএসবি অফিসের সার্বিক কার্যক্রম, নথিপত্র ও সংশ্লিষ্ট বিষয়াদি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্ব পালনে আরও দক্ষতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

পরবর্তী সময়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭