মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী

প্রকাশিত: ২০২৬-০৮-২৫ ২২:০২:১২

News Image

রহমত আরিফ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বিদ্রোহী কবি কাজী নজরুলের ১২৭ তম জন্মজয়ন্তীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঠাকুরগাওয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

 

তারুণ্য একাডেমী ঠাকুরগাওয়ের আয়োজনে সোমবার রাতে ঠাকুরগাও প্রেসক্লাবের আধুনিক হলরুমে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

 

তারুণ্য একাডেমির পরিচালক প্রীতি গাঙ্গুলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সভাপতি ও রাষ্ট্রপতি মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফ, জেলা কালচারাল অফিসার আলমগীর কবির, ঠাকুরগাও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু।

 

এসময় প্রতিযোগিতায় নাচ, গান, ছড়া, আবৃতি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী শিশু ও তাদের অবিভাবকরা উপস্থিত ছিলেন। 

 

পরিশেষে, প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭