মঙ্গলবার ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর পোরশায় ডাসকোর ২০০ শিশুর মাঝে ৪০০ টি ফলদ ও বনজ চারা বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৮-২৫ ২১:১৫:২৯

News Image

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: 
নওগাঁর পোরশায় পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নকে উৎসাহিত করতে ২০০ শিশুর পরিবারের মাঝে ৪০০টি ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

 

ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে এবং অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় লোকাল রাইটস প্রোগ্রামের (এলআরপি-৫৭) আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলার ছাওড় ও নিতপুর ইউনিয়নের শিশুদের পরিবারের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়।

 

কর্মসূচির উদ্দেশ্য ছিল শিশু ও তাদের পরিবারের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা। পাশাপাশি বাড়ির আঙিনা ও আশপাশের এলাকায় ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগণকে উৎসাহিত করা।

 

গাছ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রশিদ, নিতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ছাওড় ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, শিশুদের অভিভাবক এবং লোকাল রাইটস প্রোগ্রাম-৫৭-এর (এলআরপি-৫৭) স্টাফরা।

 

এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিশুদের পরিবারকে সম্পৃক্ত করে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন সবুজায়ন বাড়বে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে উঠবে। বিতরণ করা গাছগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য শিশুদের অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।

 

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষার পাশাপাশি শিশু ও তাদের পরিবারকে বৃক্ষরোপণে সম্পৃক্ত করার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সবুজায়নের পরিধি আরও বাড়ানোই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭