শুক্রবার ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

কিশোরগঞ্জে কর্মসংস্থান সংকট দূর করতে শিল্পকারখানা স্থাপন ও কিশোরগঞ্জ পৌরসভাকে ‘মেগা সিটি’ ঘোষণার দাবি

প্রকাশিত: ২০২৬-০৮-১৪ ১৭:২১:৩০

News Image

শাহ রফিকুজ্জামান মিথুন, স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলার মানুষের দীর্ঘদিনের কর্মসংস্থানের সংকট দূর করতে নতুন শিল্পকারখানা স্থাপন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং কিশোরগঞ্জ পৌরসভাকে ‘মেগা সিটি’ হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা।

 

কিশোরগঞ্জ জেলা শ্রমিক দলের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ রাজীব আহম্মেদ আসাদ বলেন, কিশোরগঞ্জের শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়ন এবং বেকারত্ব দূর করতে জেলায় ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে নতুন কলকারখানা ও শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

তিনি বলেন, কিশোরগঞ্জের বিপুলসংখ্যক মানুষ কর্মসংস্থানের আশায় দেশের বিভিন্ন অঞ্চল ও বিদেশে পাড়ি জমাচ্ছেন। নিজ জেলায় পর্যাপ্ত কর্মসংস্থানের ব্যবস্থা করা গেলে একদিকে যেমন বেকারত্ব কমবে, অন্যদিকে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হবে।

 

রাজীব আহম্মেদ আসাদ আরও বলেন, কিশোরগঞ্জ পৌরসভাকে ‘মেগা সিটি’ হিসেবে ঘোষণার উদ্যোগ নেওয়া হলে পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও কার্যকর উদ্যোগ কামনা করেন তিনি।

 

তার ভাষ্য অনুযায়ী, কর্মসংস্থান সৃষ্টি, কলকারখানা স্থাপন এবং কিশোরগঞ্জ পৌরসভাকে মেগা সিটি ঘোষণার দাবি শুধু শ্রমিকদের নয়; এটি কিশোরগঞ্জবাসীরও একটি গুরুত্বপূর্ণ দাবি। জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমানের পরিবর্তনে এসব বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

 

কিশোরগঞ্জের উন্নয়ন ও কর্মসংস্থানের সম্ভাবনা কাজে লাগাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও শিল্প উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭