শনিবার ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁর বদলগাছি উপজেলা মাদক মুক্ত গড়ার লক্ষ্যে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৬-০৭-০৪ ২২:৩০:১৭

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ শনিবার (৪ জুলাই ২০২৬) নওগাঁর, বদলগাছী থানা মাদকমুক্ত গড়ার লক্ষ্যে বদলগাছী থানার উদ্যোগে এক মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন,জেলা প্রশাসন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. ফজলে হুদা, সংসদ সদস্য, ৪৮ নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী)। তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর ভয়াবহতা থেকে তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন এবং সর্বস্তরের জনগণকে একযোগে কাজ করতে হবে। তিনি মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

 

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,  মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, রেঞ্জ ডিআইজি রাজশাহী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলাম ও ইতিহাসের অধ্যাপক ড. হারুনুর রশিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিচালক মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এবং থানার অফিসার ইনচার্জ (ওসি ) সহ গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

রাজশাহী ডিআইজি বলেন, "সমাজকে মাদকমুক্ত করতে কমিউনিটি পুলিশিংয়ের কোনো বিকল্প নেই। জনগণের সক্রিয় অংশগ্রহণ, তথ্য প্রদান এবং পুলিশ-জনতার পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমেই মাদক, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর সাফল্য অর্জন করা সম্ভব।" তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান।

 

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ তারিকুল ইসলাম, পুলিশ সুপার, নওগাঁ।

 

তিনি বলেন, জেলা পুলিশ নওগাঁ মাদক নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি উল্লেখ করেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও শক্তিশালী করে জনগণের সম্পৃক্ততা বাড়ানো গেলে মাদক প্রতিরোধে একটি কার্যকর সামাজিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এজন্য তিনি সকলের সহযোগিতা ও আন্তরিক অংশগ্রহণ কামনা করেন।

 

সভায় মাদকের কুফল, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, অপরাধ প্রতিরোধে জনগণের ভূমিকা এবং পুলিশ-জনতার পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। 

 

উপস্থিত সকলেই একটি মাদকমুক্ত, নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত বদলগাছী গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭