সোমবার ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

জীবিকার তাগিদে ঘাস কাটতে গিয়ে আর ফেরা হলো না গণি মিয়ার

প্রকাশিত: ২০২৬-০৬-১৫ ২১:৪৭:০৮

News Image

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গণি মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।

 

আজ ১৫ জুন, ২০২৬ সোমবার বিকেল ৩টার দিকে জেলার সখিপুর উপজেলার নয়াকচুয়া গ্রামের চাঁদেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

মৃত গণি মিয়া জেলার সখিপুর উপজেলার কচুয়া গ্রামের চাঁদেরহাট এলাকার আহাম্মদের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা ৩টার দিকে উপজেলার নয়াকচুয়া গ্রামের চাঁদেরহাট এলাকায় গনি মিয়া ঘাস কাটছিলেন।একপর্যায়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা গণি মিয়াকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

বিষয়টি নিশ্চিত করে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭