শুক্রবার ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া বাসটি উদ্ধার, কোন হতাহত ঘটেনি

প্রকাশিত: ২০২৬-০৬-০৫ ১৫:৩৫:৪২

News Image

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। তবে স্বস্তির বার্তা হলো এই ঘটনায় কোনো হতাহত ঘটেনি। ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে।

 

আজ শুক্রবার সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় এ ঘটনা ঘটে। এদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় বাসটি উদ্ধার করা হয়। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে।

 

বাসের যাত্রী হীরক আহমেদ বলেন, আমি আমার স্ত্রী ও বাচ্চাসহ মোট ৪ জন কুষ্টিয়া থেকে এসবি পরিবহন বাসে উঠি। বাসে যাত্রী ছিল ৩৮ জনের মতো। বাসটি সকাল ৭টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে আমাদের বাসটি দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে এসে পৌঁছালে ড্রাইভার হেলপার বাদে সব যাত্রী বাস থেকে নেমে যায়। পরে বাসটি ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন থেকে নদীতে পড়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, এসবি পরিবহনের ঢাকাগামী বাসটি দৌলতদিয়া ৭নং ফেরিঘাট পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। এখন পর্যন্ত নিখোঁজের সংবাদ পাওয়া যায়নি। বাস থেকে সব যাত্রী নামানো হয়েছিল।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭