মঙ্গলবার ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও ফুটবল বিতরণ

প্রকাশিত: ২০২৬-০৫-২৬ ২০:২৭:২০

News Image

মোঃ নুর আলম গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুরে দোয়া মাহফিল ও ফুটবল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৬ মে, ২০২৬ মঙ্গলবার বিকেল ৫টায় গোপালপুর উপজেলার নগদা৫ শিমলা ইউনিয়নের মাইজবাড়ী দরগা ভিটা এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও নগদা শিমলা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আয়নাল হক মাস্টার।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। এ সময় নগদা শিমলা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মাঝে ২৫টি ফুটবল বিতরণ করা হয়।

 

উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক বদিউজ্জামান বাদলের সঞ্চালনায় এবং ভেঙ্গুলা ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ।

 

দোয়া পরিচালনা করেন মাওলানা মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, “দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল। তাই ভবিষ্যতে ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।”
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭