সোমবার ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে মাদকবিরোধী অভিযানে আটক ৬, জরিমানা ও কারাদণ্ডসহ জেলা জুড়ে প্রশাসনের কঠোর অভিযান

প্রকাশিত: ২০২৬-০৫-২৬ ০০:৪০:৩৩

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক ব্যক্তিকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই দিনে জেলা সদরে পরিচালিত পৃথক অভিযানে আরও ৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৫ মে ২০২৬) জেলার বিভিন্ন এলাকায় প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, দেলদুয়ার উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় তাকে ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও নির্ধারিত সময়ের কারাভোগের আদেশ দেওয়া হয়।

 

অপরদিকে টাঙ্গাইল জেলা সদরের বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ জনকে আটক করা হয়। এ সময় তাদের বিরুদ্ধে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

 

অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তারা জানান।

 

প্রশাসনের পক্ষ থেকে আরও বলা হয়, জনস্বার্থে টাঙ্গাইল জেলার সর্বত্র মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭