বৃহস্পতিবার ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

আদমদিঘী থানা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বীকৃতি হিসেবে সম্মাননা পুরস্কার পেলেন ওসি কামরুজ্জামান মিয়া 

প্রকাশিত: ২০২৬-০৫-০৬ ১৮:৩০:২৯

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
৫ মে মঙ্গলবার বগুড়া জেলা পুলিশ সুপারের কার্যালয়, "বগুড়া সম্মেলন কক্ষে" বগুড়া জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ,পিপিএম, মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন এবং হোসাইন মুহাম্মদ রায়হান অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) বগুড়া সঞ্চালনায় করেন।

 

এ সভায় আদমদিঘী থানা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার এপ্রিল ২০২৬ হিসেবে নির্বাচিত হয়েছেন আদমদীঘি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো, কামরুজ্জামান মিয়া।

 

বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম ,  আদমদীঘি থানা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বীকৃতি স্বরূপ বিশেষ অবদান রাখার জন্য এপ্রিল-২০২৬ পুরস্কার হিসাবে আদমদিঘী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো,কামরুজ্জামান মিয়ার হাতে এ পুরস্কার তুলে দেন।

 

এ সময় উপস্থিত ছিলেন, বগুড়া পুলিশ সুপার সহ অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, সহকারি পুলিশ সুপার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) সহ বিভিন্ন পুলিশ কর্মকর্তাগণ।

 

এই স্বীকৃতি পাওয়ায় আদমদীঘি থানা ওসি তার অনুভূতি ব্যক্ত করে বলেন,  রাজশাহী রেঞ্জ ডিআইজি, পুলিশ সুপার, বগুড়া সহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্মকর্তা ও সহকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

আদমদীঘি থানা ওসি বলেন, “এই অর্জন আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি যেন বগুড়ার আদমদীঘি উপজেলার সর্বস্তরের জনগণকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে আইনি সেবা প্রদান করতে পারি, সে জন্য সকলের সহযোগিতা কামনা করছি।”

 

পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭