মঙ্গলবার ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

আন্তর্জাতিক

মক্কায় আরও ২ বাংলাদেশি হজ্জযাত্রীর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে দাড়াল ৯

প্রকাশিত: ২০২৬-০৫-০৫ ১০:০৭:৪৪

News Image

আন্তর্জাতিক নিউজ ডেস্ক:
বাংলাদেশি হজ্জযাত্রীর মৃত্যু হয়েছে। এতে চলতি বছর হজ্জ মৌসুমে বাংলাদেশি মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। সোমবার (৪ মে, ২০২৬) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ্জ পোর্টালের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

 

সর্বশেষ মারা যাওয়া দুইজন হলেন ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) এবং চাঁপাইনবাবগঞ্জ সদর মডেলের মাহফুজা বেগম (৫২)। তারা দুজনই বেসরকারি ব্যবস্থাপনায় হজ্জে গিয়েছিলেন এবং মক্কায় ইন্তেকাল করেন। ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, তাদের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে।

 

চলতি মৌসুমে এখন পর্যন্ত মারা যাওয়া ৯ জনের মধ্যে ৮ জন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে ৭ জন মক্কায় এবং ২ জন মদিনায় মৃত্যুবরণ করেছেন। হজ মৌসুম শুরুর পর থেকে বাংলাদেশি হজযাত্রীদের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে নজর রাখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

হজ্জ পোর্টালের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১১৮টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজ্জযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৪ হাজার ৪৪৩ জন।

 

ফ্লাইট পরিচালনায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৩টি এবং ফ্লাইনাস ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের জন্য সৌদি আরবে যাচ্ছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন।

 

হজ্জযাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চলমান হজ্জ কার্যক্রমের মধ্যে মৃত্যুর ঘটনা উদ্বেগ তৈরি করলেও কর্তৃপক্ষ বলছে, “পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে।”
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭