বুধবার ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলে ক্রয়মূল্যের চেয়ে দ্বিগুণ দামে চার্জার ফ্যান বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশিত: ২০২৬-০৪-২৮ ২৩:২৭:১৭

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলে প্রকৃত দামের চেয়ে প্রায় দ্বিগুণ মূল্যে চার্জার ফ্যান বিক্রির করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

 

আজ ২৮ এপ্রিল, ২০২৬ মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল পৌর এলাকার ভিক্টোরিয়া রোডে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

 

জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল সাংবাদিকদের জানান, তীব্র গরমে চার্জার ফ্যানের চাহিদা বেড়ে গেছে। ব্যবসায়ীরা এ চাহিদাকে পুঁজি করে ৪ হাজার ১শ’ টাকা ক্রয়মূল্যের ফ্যান বিক্রি করেছে ৭ হাজার ৪শ’ টাকায়। অতিরিক্ত দামে চার্জার ফ্যান বিক্রি করার অপরাধে মারুফ ইলেকট্রনিক নামে একটি দোকানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে কিংবা অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে পণ্যের দাম বাড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭