বুধবার ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নওগাঁয় জাতীয় আইনগত সহায়তা দিবস- ২০২৬ পালিত

প্রকাশিত: ২০২৬-০৪-২৮ ২১:৪৪:২৩

News Image

এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
২৮ এপ্রিল ২০২৬ “সরকারি খরচে বিরোধ শেষ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় আইনগত সহায়তা দিবস–২০২৬ উদযাপন উপলক্ষে নওগাঁ জেলায় এক বর্ণাঢ্য র্যা লির আয়োজন করা হয়।

 

জেলা লিগ্যাল এইড কমিটি, নওগাঁ-এর আয়োজনে অনুষ্ঠিত এ র্যা লিতে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিচার বিভাগের প্রতিনিধিবৃন্দ, আইনজীবী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।

 

র্যা লিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে আইনগত সহায়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ, বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নওগাঁ  জেলা প্রশাসক মো, সাইফুল ইসলাম , পুলিশ সুপার  মোহাম্মদ তারিকুল ইসলাম সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

 

এছাড়াও জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও সুধীজন সাংবাদিক বৃন্দাগণ উপস্থিত ছিলেন।

 

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার বিনামূল্যে আইনগত সহায়তা প্রদান করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে। বিশেষ করে দরিদ্র, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠী এই সেবার মাধ্যমে উপকৃত হচ্ছে। তারা সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার এবং প্রয়োজনে লিগ্যাল এইড অফিসে যোগাযোগ করার আহ্বান জানান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭