শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩
প্রকাশিত: ২০২৬-০৪-০৬ ২৩:৪১:১৩
এম আব্দুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি:
আজ ০৬ এপ্রিল, ২০২৬ সোমবার সকাল ১১ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়, বগুড়ার সম্মেলন কক্ষে জেলার সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মির্জা সায়েম মাহমুদ, পিপিএম, পুলিশ সুপার, বগুড়া উক্ত মতবিনিময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় সাংবাদিকবৃন্দ পুলিশ সুপার এর সাথে অত্র জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন এবং জেলার বর্তমান পরিস্থিতি ও অপরাধ দমনে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে মাদক, অনলাইন জুয়া, কিশোরগ্যাং সহ যেকোন ধরণের অপরাধের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।