শনিবার ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের গোপালপুরে বেহাল ব্রিজ পরিদর্শনে প্রতিমন্ত্রী, পূর্ণাঙ্গ নির্মাণে বরাদ্দ সাড়ে ৪ কোটি টাকা

প্রকাশিত: ২০২৬-০৪-০৪ ১০:২৭:১০

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাটবৈরান এলাকার বৈরান নদীর ওপর আশির দশকে নির্মিত গুরুত্বপূর্ণ ব্রিজটি দীর্ঘদিন ধরে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সাম্প্রতিক সময়ে ব্রিজটির নড়বড়ে অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।

 

পরিস্থিতি নজরে আসার পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম মঙ্গলবার ব্রিজটি পরিদর্শনে যান। সরেজমিন অবস্থার মূল্যায়ন শেষে তিনি ব্রিজটির পূর্ণাঙ্গ পুনর্নির্মাণের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার নির্দেশ দেন।

 

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুর সালাম পিন্টু, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রশাসনের কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

 

দীর্ঘদিনের ভোগান্তি কাটাতে নতুন ব্রিজটির কাজ দ্রুত শুরু হবে বলে আশাবাদ স্থানীয়দের। তাদের মতে, ব্রিজটি নির্মিত হলে চলাচল সহজ হবে এবং এলাকাবাসী বহু বছরের দুর্ভোগ থেকে মুক্তি পাবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭