বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

নিখোঁজের ২ দিন পর ভোলায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, উদ্ধার হয়নি অস্ত্র-গুলি

প্রকাশিত: ২০২৬-০৩-২২ ১০:২৬:৪৮

News Image

লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কায় মৎস্য বিভাগের স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ পুলিশ কনস্টেবল মো.ফখরুল ইসলামের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তার সঙ্গে থাকা অস্ত্র ও গুলির সন্ধান মেলেনি।

 

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় নিখোঁজের দুই দিন পর পাশ্ববর্তী দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়নের বটতলা সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত ফখরুল ইসলামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। তিনি লালমোহনের মঙ্গলসিকদার পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন।

 

এর আগে বুধবার রাতে উপজেলার মঙ্গলসিকদার লঞ্চঘাটে স্পিডবোট ডুবির ঘটনা ঘটে। এতে ফখরুলসহ ছয়জন নদীতে তলিয়ে যায়। তাদের মধ্যে পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ফখরুল।

 

লালমোহন থানার ওসি অলিউল ইসলাম বলেন, সন্ধ্যায় নদীর তীরে লাশ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফখরুলের লাশ শনাক্ত করা হয়। তবে তার সঙ্গে থাকা শটগান ও গুলি পাওয়া যায়নি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭