শুক্রবার ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

Logo
Add Image

জাতীয়

পদত্যাগপত্র জমা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

প্রকাশিত: ২০২৬-০২-২২ ১৯:২০:১২

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
আজ ২২ ফেব্রুয়ারি, ২০২৬ রোববার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তিনি উপাচার্যের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্রও পেশ করেছেন, যাতে তিনি তার মূল পদ উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক হিসেবে ফিরে যেতে পারেন।

 

এর আগে ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছিলেন। সে সময় তিনি বলেছেন, “আমি এখন মনে করছি যে, এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।” রোববার শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাতেও তিনি বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, ক্যাম্পাসের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বিস্তারিত অবহিত করেন।

 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ড. নিয়াজ আহমদ খানের অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ফুলেল শুভেচ্ছা দেন। তিনি বলেন, “দেশের একটি ক্রান্তিকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে উপাচার্যের অবদান গুরুত্বপূর্ণ ছিল। আমরা আশা করি তিনি ভবিষ্যতেও শিক্ষাক্ষেত্রে অব্যাহতভাবে কাজ করবেন।



১৯৬৬ সালে জন্মগ্রহণ করা ড. নিয়াজ আহমদ খান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস, সোয়ানসি থেকে উন্নয়ন অধ্যয়ন বিষয়ে পিএইচডি করেন এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনটি পোস্ট-ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। তিনি ঢাবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 

শিক্ষামন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও প্রশাসনিক নানা কারণে এই পদত্যাগ নেওয়া হয়েছে। পদত্যাগপত্র গ্রহণ করা হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭