বৃহস্পতিবার ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

সড়ক দুর্ঘটনা

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোপালপুরের পুলিশ সদস্য নিহত

প্রকাশিত: ২০২৬-০২-১৫ ২১:৫৬:২২

News Image

মোঃ নুর আলম, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলের গোপালপুরের এক পুলিশ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম নজরুল ইসলাম দুদু (৫৫)। তিনি নগদা শিমলা ইউনিয়নের শিমলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।

 

জানা গেছে, কিশোরগঞ্জের হোসেনপুর থানায় দায়িত্ব পালনকালে ডিউটির সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে আজ সকালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।


গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক।” তিনি পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

নজরুল ইসলাম দুদুর অকাল মৃত্যুর খবরে তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক ছিলেন। মরদেহ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭