শনিবার ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

উত্তরায় একটি ৭তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৬

প্রকাশিত: ২০২৬-০১-১৬ ১২:৪৭:৩৯

News Image

রাজধানীর উত্তরায় একটি ৭তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জন।

 

আজ ১৬ জানুয়ারি, ২০২৬ শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন।

 

জানা গেছে, ৩৬ নম্বর হোল্ডিংয়ের ছয় তলা বাড়ির দোতলায় সকাল ৭টা ৫০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রথমে তিনজনের লাশ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস। পরে আরো তিনজনের মৃত্যুর কথা জানা যায়। এ ঘটনায় ১০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে।

 

সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপন করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭