বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

ভুরুঙ্গামারী উপজেলার ধলডাঙ্গা বি এল হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: ২০২৬-০১-১১ ২০:৫৪:৫৪

News Image

আব্দুল কুদ্দুস মাস্টার, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ ১১ জানুয়ারি ২০২৬ খ্রি. ধলডাঙ্গা বি এল হাই স্কুলের ২০২৫ ইং সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী এবং এসএসসি ২০২৬ ব্যাচের নির্বাচনী পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

 

উত্তরের জনপদ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্ত ঘেঁষা শিলখুড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধলডাঙ্গা বি এল হাই স্কুল। 

 

শিক্ষা, খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম ধলডাঙ্গা বি এল হাই স্কুল অল টুগেদার (ব্যাচ ১৯৫০- ইনফিনিটি) এর পক্ষ থেকে ২০২৫ সালের  বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ প্রতি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের এবং এস এস সি ২০২৬ ব্যাচের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে আজ ১১ জানুয়ারি ২০২৬ রোজ রবিবার স্কুল প্রাঙ্গনে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবকবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ। উপস্থিত অতিথিবৃন্দ সাবেক শিক্ষার্থীদের এমন কার্যক্রমের ভুয়সী প্রশংসা করেন। স্কুলের প্রধান শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম বলেন,"সাবেক শিক্ষার্থীদের এই অনলাইন প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কার্যক্রম বর্তমান শিক্ষার্থীদের পড়াশুনা ও সহপাঠ্যক্রমের জন্য অনুপ্রেরণাদায়ক হবে এবং আগামীতে সাবেক বর্তমান শিক্ষার্থীদের অনলাইন প্ল্যাটফর্ম ধলডাঙ্গা বি এল হাই স্কুল অল টুগেদার ব্যাচ ১৯৫০-ইনফিনিটি ফেসবুক গ্রুপের সাথে সাথে স্কুল তহবিল থেকে মেধাবী শিক্ষার্থীদের আর্থিক ভাবে সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

 

বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সাবেক ছাত্র এবং গ্রুপ এডমিন প্যানেলের সদস্য মো: সৌরভ মন্ডল জয় ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭