রবিবার ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল-অটোভ্যান সংঘর্ষে স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ২০২৬-০১-০৯ ২১:৩১:৩৬

News Image

জুয়েল রানা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে তুহিন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

 

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কচুয়া বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত তুহিন ঘাটাইল উপজেলার জোড়দিঘী গ্রামের প্রবাসী মাসুদ রানার ছেলে। সে জোড়দিঘী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেল নিয়ে তুহিন সখীপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুহিনকে মৃত ঘোষণা করেন।

 

সখীপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ বর্তমানে থানায় রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭