শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

Logo
Add Image

জাতীয়

ওসমান হাদীর উপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা

প্রকাশিত: ২০২৫-১২-১৩ ১৭:০৫:০৬

News Image

অনলাইন ডেস্ক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার। 

 

আজ ১৩ ডিসেম্বর, ২০২৫ শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

 

তিনি বলেন, ওসমান হাদীকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত আসামিদের ধরিয়ে দিতে পারলে তার জন্য সরকার ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। আপনারা সবাই ওসমান হাদীর জন্য দোয়া করবেন, উনি ক্রিটিক্যাল কন্ডিশনে আছে। আমাদের সবার দোয়ায়, আল্লাহ দিলে উনি আবার ফিরে আসতে পারবেন।

 

তিনি বলেন, ওসমান হাদীর ওপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে।

 

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। এ বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। অনতিবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, অতি দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭