শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

Logo
Add Image

সড়ক দূর্ঘটনা

রাজধানীতে ময়লার গাড়ীর ধাক্কায় ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত: ২০২৫-১২-১২ ১৭:২২:৪৩

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
রাজধানীতে ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর ৪টার দিকে।

 

নিহতরা হলেন- ইরাম রেদওয়ান (২৫) ও অপু আহমেদ (২৫)। ইরাম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ও অপু ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

 

কোনাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে ভোর সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

 

আহত দুই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা তাদের বন্ধু তাওসিফ জানিয়েছেন, ইরাম ও অপু দুই বন্ধু একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডেমরার কোনাপাড়া এলাকায় পৌঁছালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে প্রথমে অপু ও তার কিছুক্ষণ পর ইরামকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭