বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের মির্জাপুরে ৩ বছরের শিশুকন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত গ্রেফতার

প্রকাশিত: ২০২৫-১১-১৮ ০৩:২৭:৩২

News Image

নিজস্ব প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর থানার তিন বছরের শিশু কন্যা ধর্ষণ মামলার অভিযুক্ত শিশু রায়হান (১৫) গ্রেফতার হয়েছে। রোববার (১৬ নভেম্বর) বিকেলে র্যাবব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর  ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।


ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে র্যা্ব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প হতে দেয় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ অক্টোবর বিকেলে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন বছরের শিশু কন্যাকে বাড়ির পাশে প্রতিবেশী শিশু  রায়হান (১৫) ধর্ষণ করে। র্ধষনের সময় শিশুর চিৎকারে তার বাবা এগিয়ে আসলে ধর্ষক রায়হান পালিয়ে যায়। পরে শিশুটিকে প্রথমে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ধর্ষিত শিশুর মা গত ১১ নভেম্বর বাদী হয়ে মির্জাপুর থানায় ধর্ষণ মামলা করেন।

রোববার (১৬ নভেম্বর) বিকেলে র্যােব-৪, সিপিসি-১, পাইকপাড়া, মিরপুর  ঢাকা ক্যাম্পের সহযোগিতায় র্যা ব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন দক্ষিণ মানিকদী এলাকায় অভিযান পরিচালনা করে আইনের সাথে সংঘাতে জড়িত শিশু রায়হান (১৫) কে গ্রেফতার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গ্রেফতারকৃতকে টাঙ্গাইল মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭