বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

টাঙ্গাইলের এলেঙ্গাতে দুই দিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলার উদ্বোধন

প্রকাশিত: ২০২৬-০৪-১৫ ২১:২৬:৩৭

News Image

নিজস্ব প্রতিনিধি: 
টাঙ্গাইলের এলেঙ্গাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে আজ দুই দিনব্যাপী বর্ষবরণ ও বৈশাখী মেলা উদ্বোধন করা হয়েছে। সরকারি শামসুল হক কলেজ প্রাঙ্গনে এলেঙ্গা সদরের পাঠাগার এ আয়োজন করে।

 

অনুষ্ঠান উদ্বোধন করেন সাবেক সচিব মোঃ মোশারফ হোসেন।

 

অনুষ্ঠানের সভাপতি ও বিএনপি নেতা মোজাম্মেল হক হিরোর সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষও মেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: খায়রুল ইসলাম, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ।

 

এ সময় উপস্থিত ছিলেন সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ ও মেলা উদযাপন পরিষদের আহ্বায়ক মোঃ আনোয়ারুল কবীর, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা সভাপতি মাছুদুর রহমান মিলন, উপজেলা বিএনপি নেতা মোঃ আবু তালেব, এলেঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, এলেঙ্গা বাস স্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  আব্দুল হালিম সরকার, জাতীয় সাংবাদিক সংস্থা ও বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন এলেঙ্গা ইউনিটের সভাপতি  মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক  বুলবুল আহমেদ শিকদার  প্রমুখ।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭