বুধবার ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

Logo
Add Image

জাতীয়

বর্ণিল আয়োজনে পুরান ঢাকায় বাংলা নববর্ষ ‘পহেলা বৈশাখ’ উদযাপন

প্রকাশিত: ২০২৬-০৪-১৫ ০১:৫৩:০৮

News Image

অনলাইন নিউজ ডেস্ক:
পুরান ঢাকায় বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের রঙিন পোশাকে সেজে তরুণ-তরুণী, শিক্ষার্থীর উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকটি।

 

আজ মঙ্গলবার সকালের সূর্য ওঠার সঙ্গে সঙ্গে রাজধানীজুড়ে শুরু হয় নববর্ষের আয়োজন। বিশেষ করে পুরান ঢাকার বিভিন্ন স্থানে ছিলো বর্ণিল আয়োজন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঐতিহ্য ধরে রাখতে নানা কর্মসূচির আয়োজন করে।

 

গেন্ডারিয়ার কিশোলয় চারুকারু মেলা প্রতিষ্ঠানে গানে ও কবিতায় নতুন বছরকে স্বাগত জানায় শিক্ষার্থীরা। সন্তানের আয়োজনে অংশ নেন অভিভাবকরাও।

 

ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য অনুষ্ঠান। শিশুদের গান ও নৃত্যে মেতে ওঠে উপস্থিত দর্শনার্থীরা। একইসঙ্গে পান্তা ভাত ও মাছের আয়োজন ছিলো দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ। নববর্ষকে ঘিরে মানুষের প্রত্যাশা; নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

 

এসময় দক্ষিণ সিটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মেহেদি উৎসব ও পান্তা ভাতের আয়োজনে অংশ নেন। তিনি বলেন, ‘বৈশাখের আনন্দ ধরে রাখতে নগরকে পরিচ্ছন্ন ও নিরাপদ রাখতে হবে।’ পাশাপাশি ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

 

অন্যদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা নেচে-গেয়ে অংশ নেন। ক্যাম্পাসে বসে বৈশাখী মেলা, যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের খাবারের দোকান ছিলো দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭