শনিবার ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩২

Logo
Add Image

জেলা খবর

সাতক্ষীরা সীমান্তে ১৫ জন বাংলাদেশিকে হন্তান্তর করল বিএসএফ

প্রকাশিত: ২০২৫-০৯-১৬ ১১:২৬:০৩

News Image

টাঙ্গাইল দর্পন অনলাইন ডেস্ক:

ভারতে আটক ১৫ জন বাংলাদেশিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে হন্তান্তর করেছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। 

 

সীমান্তের জিরো পয়েন্টে সোমবার সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ। বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার বিকাশ কুমার ও সাতক্ষীরার তলুইগাছা কোম্পানি কমান্ডার আবুল কাশেমের নেতৃত্বে এ পতাকা বৈঠক হয়। 

 

পরে রাতেই তাদের সাতক্ষীরা সদর থানায় হন্তান্তর করে বিজিবি। তাদের মধ্যে আটজন পুরুষ, দুইজন নারী ও পাঁচ শিশু রয়েছে।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের হাকিমপুর সীমান্তে এ ১৫ জন বিএসএফের হাতে আটক হন। পরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাদের হস্তান্তর করে বিএসএফ।

 

তিনি বলেন, নাম পরিচয় যাচাই বাছাই শেষে আজ মঙ্গলবার তাদের স্বজনদের কাছে হন্তান্তর করা হবে। 
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৫ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭