রবিবার ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের ওপেন হাউস ডে অনুষ্ঠিত

প্রকাশিত: ২০২৫-০৯-১৫ ০১:০৭:০৪

News Image

টাঙ্গাইল দর্পণ অনলাইন ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। 

 

১৪ সেপ্টেম্বর (রোববার) বেলা সাড়ে ১১টায় নাচোল থানার আয়োজনে এ ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের সভাপতিত্বে "পুলিশই জনতা, জনতাই পুলিশ"-এ প্রতিপাদ্যকে উপজীব্য করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। স্বাগত বক্তব্য রাখেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম। 

 

এছাড়াও বক্তব্য রাখেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, প্রভাষক মনিরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের খোকন, উপজেলা জামায়তে ইসলামীর সেক্রেটারী মাওলানা মোবারক আলী, জামায়াতের পৌর আমীর মনিরুর ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর জহরুল হক, সাংবাদিক এমএকে. জিলানী, জহিরুল ইসলাম, ইব্রাহীম বাবু। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন. ওসি(তদন্ত) এস.এম. নূরুল কাদির সৈকতসহ থানাপুলিশের কর্মকর্তা, গ্রামপুলিশ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। 

 

উন্মুক্ত আলোচনায় উপস্থিত জনতা পুলিশের বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনেন। অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ও সার্কেল অফিসার হাসান তারেক জনতার অভিযোগের জবাব প্রদান করেন।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭