মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩

Logo
Add Image

জেলা খবর

মেহেরপুরের গাংনীতে বি’দ্যুৎ’পৃষ্টে শিক্ষার্থীর মৃ’ত্যু

প্রকাশিত: ২০২৫-০৯-১৫ ০০:৫৪:২৭

News Image

মেহেরপুরের গাংনীতে বিদ্যুৎস্পৃষ্ট রাব্বি হোসেন (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার কাজিপুর গ্রামের মাঠপাড়ার নিজ বাড়ির ঘরের দরজা খুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। রাব্বি একই গ্রামের কেরামত আলীর ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর ছাত্র।

 

পরিবার সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল রাব্বি। ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশের সময় বৈদ্যুতিক তারের লিকেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, বিদ্যুৎপৃষ্ঠে মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

Logo
Logo





Logo

আরো পড়ুন

Logo

সম্পাদক : আবু তাহের

© ২০১৪-২০২৬ টাঙ্গাইল দর্পণ, অনলাইন নিউজ পেপার ২৪/৭